ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই মেয়রকে গ্রেফতারে র‌্যাবের অভিযান

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত জামালপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করতে অভিযানে নেমেছে র‍্যাব। এরই প্রেক্ষিতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের 'হোটেল ডি মেরিডিয়ান' ঘিরে রেখেছে তারা।


বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে ওই হোটেল ঘিরে রাখা হয় বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।


অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


র‌্যাব জানায়, আলোচিত বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান চলাকালীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত জামালপুর পৌরসভার মেয়র ওই হোটেলে অবস্থান করেছেন। তাকে গ্রেফতার করতে হোটলটি ঘিরে রাখা হয়েছে।


উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণে নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে মেয়র শাহনেওয়াজ শাহানশাহ অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন।


পরে লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানান এবং থানায় মামলা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑